‘মিয়ানমার সেনাবাহিনীকে ভয় পান সু চি’

534

ঢাকা সংবাদদাতা: ক্ষমতার লোভ আর মিয়ানমার সেনাবাহিনীর প্রতি ভয়ের কারণেই রোহিঙ্গা ইস্যুতে সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন অং সান সুচি।

শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ফিরে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে এ মন্তব্য করেছেন মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন।

রিচার্ডসন জানান, আটক সাংবাদিকদের সুষ্ঠু বিচারের দাবি জানালে তার ওপর ক্ষুব্ধ হন দেশটির স্টেট কাউন্সেলর সু চি। এছাড়া গণকবর নিয়ে যথাযথ তদন্তের দাবি জানালেও তিনি মনক্ষুণ্ন হন।

সু চিকে নিজের দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে রিচার্ডসন বলেন, তিনি এখন আর কোনো সদুপদেশ শুনতে চাচ্ছেন না। মার্কিন এই কূটনীতিক বলেন, সু চি সেনাবাহিনীকে নৃশংসতা বন্ধের কথা বলতে চান না, কারণ তিনি ভয় পান এবং পুনর্নির্বাচিত হতে চান। এসময়, চীন ও রাশিয়ার বাইরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে সু চির প্রতি পরামর্শ দেন রিচার্ডসন।

এর আগে বুধবার রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির গঠিত পাঁচ সদস্যের আন্তর্জাতিক পরামর্শক প্যানেল থেকে পদত্যাগ করেন মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন।