কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৪০

662

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পুলিশ চেকপোস্টের কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৪০ জন।

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবনের কাছে এ হামলা হয়েছে। ওই এলাকায় ইউরোপীয় ইউনিয়ন ও হাই পিস কাউন্সিলের কার্যালয় রয়েছে।

একটি বার্তা সংস্থা জানিয়েছে, হামলায় কয়েকজন নিহত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

মাত্র এক সপ্তাহ আগে কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলায় অন্তত ২২ জন নিহত হয়।