জামিনে এসেও ৭০ কিশোরীকে ব্ল্যাক*মেইল, ভারতীয় ছাত্রের ৩০ বছরের জেল…

1

সাইফ হাসান: যুক্তরাজ্যে অন্তত ৭০ জন কিশোরীকে প্রেমের ফাঁ*দে ফেলে অ*শ্লীল ছবি ও ভিডিও আদায়ের দায়ে বিলাল কাজী নামের এক ভারতীয় ছাত্রকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৭ বছর বয়সী এই যুবক চেস্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং নিজেকে ১৪ বছর বয়সী এক ব্রিটিশ কিশোর হিসেবে পরিচয় দিতেন। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্ন্যাপচ্যাট, উইঙ্ক ও রোবলক্সের মতো অ্যাপ ব্যবহার করে তিনি ১০ থেকে ১৭ বছর বয়সী মেয়েদের ব্ল্যাক*মেইল করতেন। ভুক্তভোগীরা ছবি দিতে অস্বীকার করলে তিনি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যা*ক করে সেগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। প্যারোলে মুক্তির যোগ্য হওয়ার আগে তাকে অন্তত ২০ বছর জেল খাটতে হবে এবং আজীবন যৌ*ন অপ*রাধীর তালিকায় থাকতে হবে।

আদালত সূত্রে জানা গেছে, বিলাল কাজী নিজেকে রিস নামের একজন শ্বেতাঙ্গ ব্রিটিশ কিশোর হিসেবে উপস্থাপন করে মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। তিনি কিশোরীদের বোঝাতেন যে ভালোবাসার সম্পর্কে এমন অন্তরঙ্গ ছবি আদান-প্রদান করা স্বাভাবিক বিষয়। তার এই প্রতারণার শিকার হয়ে অনেক কিশোরী মানসিকভাবে ভেঙে পড়ে এবং কেউ কেউ আত্মহত্যার চেষ্টাও চালায়।

ভুক্তভোগীদের একজন জানান, মাত্র ১৩ বছর বয়সে কাজী তার সাথে যোগাযোগ শুরু করেন এবং তার জীবনের সব সরলতা কেড়ে নেন। আরেক ভুক্তভোগী বলেন, এই ঘটনার পর থেকে তার ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তাবোধ নষ্ট হয়ে গেছে, যা এখনো তার দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলছে। বিচারক স্টিফেন এভারেট অভিযুক্ত কাজীকে একজন অত্যন্ত বিপজ্জনক যৌন শিকারি হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি খুব সুকৌশলে কোমলমতি কিশোরীদের মনস্তত্ত্বে ঢুকে তাদের দিয়ে অনৈতিক কাজ করিয়েছেন।

চেশায়ার পুলিশের ডিটেকটিভ কনস্টেবল জর্জিয়া হিউজ জানান, ভুক্তভোগী মেয়েরা ছিল খুবই কম বয়সী ও অসহায় এবং কাজীর দাবি না মানলে কী হতে পারে সেই আতঙ্কে তারা সবসময় দিন কাটাত। ২০২৩ সালের ২১ জুলাই যুক্তরাজ্যে ফেরার পথে হিথ্রো বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে চেশায়ার পুলিশের তদন্ত চলাকালীন জামিনে থাকা অবস্থায়ও তিনি ওয়েস্ট মিডল্যান্ডস এলাকায় আরও আটটি একই ধরনের অপরাধ ঘটান।

আদালতে বিলাল কাজী অশ্লীল ছবি তৈরি, ব্ল্যাকমেইল এবং শিশুদের যৌন কর্মকাণ্ডে প্ররোচিত করাসহ মোট ৩৭টি অভিযোগে নিজের দোষ স্বীকার করেছেন। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের দায়ের করা অতিরিক্ত আটটি অভিযোগও তার এই সামগ্রিক সাজার সাথে বিবেচনা করা হয়েছে।

#যুক্তরাজ্যসংবাদ #অপরাধ #সাইবারক্রাইম #aknews #onebanglanews