ঢাকা সংবাদদাতা: ঢাকায় পৌঁছেছেন ইন্দোনেশিয়ার প্রিসিডেন্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। সন্ধ্যায়, বঙ্গভবনে রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে যোগ দেবেন তিনি।
এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রেসিডেন্ট উইদোদো। দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর পাশাপাশি বৈঠকে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।















