কাবুলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বন্দুকধারীদের হামলা

643

আফগানিস্তানের রাজধানী কাবুলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে জিম্মি করেছে চার বন্দুকধারী।

হামলাকারীদের মধ্যে আত্মঘাতী বোমা হামলাকারীও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে, এই হামলা চালানো হয়। এরই মধ্যে বাগ-এ-বালা এলাকায় অবস্থিত হোটেলটি ঘিরে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। অভিযানে দুই বন্দুকধারী নিহত হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, হোটেলের তিন ও চার তলায় হামলাকারীদের সঙ্গে গোলাগুলি চলছে নিরাপত্তা বাহিনীর। তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।

এর আগে ২০১১ সালের জুনে হোটেলটিতে আত্মঘাতী হামলায় ২১ জন নিহত হয়।