খেলাধুলা ডেস্ক: লিওনেল মেসির জোড়া গোলে কোপ দেল রে’র কোয়ার্টার ফাইনালে উঠে গেলো বার্সেলোনা। গতকাল কোপা দেল রে’র শেষ ১৬’র দ্বিতীয় লেগে সেল্টা ভিগোকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারায় কোচ আরনেস্তো ভালভার্দের শিষ্যরা।
অবশ্য প্রথম লেগে ১-১ গোলে ড্র থাকার পরেও দ্বিতীয় লেগের এ জয়ে ৫-১ অ্যাগ্রিগেটে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা। সেল্টা ভিগোর বিপক্ষে প্রথম লেগে ড্রয়ের পর দ্বিতীয় লেগে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে বার্সেলোনা কোচ আরনেস্তো ভালভার্দে। নিজ ভেন্যু ন্যু ক্যাম্পে ম্যাচের ১৩ মিনিটে জর্দি আলবার পাস থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন লিওনেল মেসি। এর দুই মিনিট পর নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল করেন এ আর্জেন্টাইন সুপারস্টার।















