ইসরাইলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি কিশোর নিহত

961

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে দুজন ফিলিস্তিনি কিশোর। নিহত দুই কিশোরেরই বয়স ১৬ বছর। এ খবর দিয়েছে এবিসি নিউজ এবং এপি।

ইসরায়েলি বাহিনীর দাবি, বৃহস্পতিবার গাজা-ইসরায়েল সীমান্ত বেষ্টনীর কাছে ফিলিস্তিনিরা সেনাসদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এ সময় সেনাসদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে ১৬ বছরের এক বালক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।