নর্থ লন্ডনে মাতাল অবস্থায় গাড়ী চালিয়ে একজনকে হত্যা: ড্রাইভার আটক

1550

ওয়ানবাংলানিউজ: নর্থ লন্ডনে সম্ভাব্য মাতাল অবস্থায় গাড়ী চালিয়ে এক পথচারীকে হত্যার অভিযোগে ড্রাইভারকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে সোমবার রাত সাড়ে ১১টায় নর্থ লন্ডনের নটিংগেল রোড়ে।
পুলিশ জানায় দুঘটর্নাস্থলেই ৫৩ বছর বয়সী ব্যক্তি মারা যান। পরে ২৩ বছর বয়সী ড্রাইভারকে গ্রেফতার করে। পুলিশ এব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছে।