অসুস্থ শিক্ষিকার পাশে বিশ্বনাথের রামসুন্দর স্কুলের ৯৫ ব্যাচের ছাত্ররা: ১লাখ ১০হাজার টাকার বেশি অনুদান

1267

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী রাম সুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা সন্ধ্যা রানী দাস গুরুতর অসুস্থ। নি:সন্তান এই প্রবীন স্কুল শিক্ষিকা গত মাসে নিজ ঘরে পা পিছলে পড়ে গেলে হাত ও পা ভেঙ্গে যায়। ফলে তাকে জরুরী ভিত্তিতে সিলেট হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে তার কয়েকটি অপারেশন হয়েছে। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ায় জীবনের শেষ মুহুর্তে বড়ই একাকী। স্কুলের ছাত্র-ছাত্রীরাই তার নিজ সন্তানের মত। তারাই এখন তার বড় আপনজন। আর তাইত অসুস্থ এই স্কুল শিক্ষিকার পাশে দাঁড়িছে ৯৫ ব্যাচের ছাত্ররা।
উক্ত ব্যাচের যুক্তরাজ্য প্রবাসী ছাত্ররা ও তাদের দেশের বন্ধুদের সহযোহিতায় গত ২০ এপ্রিল তার হাতে তুলে দেয় ১লাখ সাড়ে ১০ হাজার টাকা। ৯৫ ব্যাচের ছাত্ররা আশা করছেন অন্যান্য ব্যাচের ছাত্ররা এগিয়ে এলে প্রবীণ এই শিক্ষিকার সু-চিকিৎরা আরো দ্রুত হবে।