বাংলাদেশ ৫ জানুয়ারি গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষে লন্ডন মহানগর বি এন পির উদ্যোগে এক প্রতিবাদ সভা গত ৫ জানুয়ারি শুক্রবার লন্ডন মহানগর বিএনপির কাযালয়ে সংগঠনের সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সস্পাদক খালেদ চৌধুরী পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন দপ্তর সস্পাদক নজরুল ইসলাম মাসুক। সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারন সস্পাদক আবেদ রাজা।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বি এন পির সভাপতি এ এম মালিক, প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি র সাধারন সম্পাদক কয়ছর এম আহমেদ, বিশেয অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বি এন পির সহ সাধারণ সস্পাদক ফেরদৌস আলম,যুক্তরাজ্য বি এন পি নেতা আশফাফুল ইসলাম হীরা, আমিনুর রহমান আকরাম,পারভেজ কবির,যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল হোসেন, বক্তব্য রাখেন লন্ডন মহানগর বি এন পির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ ,সহ সভাপতি আব্দুস সালাম আজাদ ,আব্দুর রব ,এডভোকেট নুরউদ্দিন আহমদ, এম এ তাহের, সিনিয়র সদস্য গৌছ খান. সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ , রোমান আহমেদ চৌধুরী ,সোহেল শরীফ মোহাম্মদ করিম , সহ-সাধারণ সম্পাদক তুহিন মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান , প্রচার সম্পাদক মইনুল ইসলাম , সহ-প্রচার সম্পাদক মোঃ সেলিম মাহমুদ , সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মাকসুদুল হক , আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ তারিকুল ইসলাম , গবেষণা বিষয়ক সম্পাদক , নুরুল ইসলাম , সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ আকবর , ক্রীড়া সম্পাদক সৈয়দ আতাউর রহমান, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন , সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আতাউর রহমান, বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম , সমবায় বিষয়ক সম্পাদক মোঃ ওমর গনি, কার্যনির্বাহী সদস্য ফখরুল ইসলাম , ফজলে রহমান পিনাক. জামাল হোসেন. ইমরান হোসেন. আরিফুল হক .শাকিল আহমদ. আব্দুস সামাদ রাজ.হাসান জাহেদ. প্রমুখ৷
প্রধান অতিথি এ এম মালিক বলেন দেশ পরিচালনায় ব্যর্থ অবৈধ সরকার তাদের পাহাড় সমান ব্যর্থতা ঢাকতেই তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির করে হয়রানী করছে। এটা সরকারের বাকশালী ও প্রতিহিংসামুলক অপরাজনীতির বহিপ্রকাশ। এজন্য সরকারকে চরম মুল্য দিতে হবে বলে হুশিয়ারি করেন।
কয়ছর এম আহমদ বলেন বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ স্বৈরাচারী আওয়ামী সরকারকে ভীত সন্ত্রস্থ্য করে তুলেছে। তাই তারা আদর্শিক ভাবে মোকাবেলায় ব্যর্থ হয়েই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জাতীয়তাবাদী শক্তিকে হেয় করছে। কিন্তু সকল ষড়যন্ত্রকে ব্যথ’ করে অবৈধ্য সরকরের পতন এই বছর ঘটিয়ে জনগনের সরকার প্রতিষ্টা করবে ইনশাআল্লাহ।















