ফখরুদ্দিন বিরিয়ানিকে জরিমানা

1367

ঢাকা সংবাদদাতা: ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুত করার দায়ে রাজধানীর ফখরুদ্দিন বিরিয়ানিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত রমনার বেইলি রোড এলাকায় ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে খাদ্যদ্রব্যে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে বেইলি রোড এলাকার ফখরুদ্দিন বিরিয়ানিকে নোংরা পরিবেশে ও ইফতার আইটেমে অস্বাস্থ্যকর, খাবারের অনুপযোগী তেল ব্যবহার করার কারণে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান বলেন, অভিযানের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। রমজান মাসব্যাপী এ অভিযান চলবে।