মুক্তিযুদ্ধের সংগঠক কবি আবুল বশর আনসারীর ইন্তেকাল

571

বৃহস্পতিবার বাদ জোহর ব্রিকলেন জামে মসজিদে জানাযা

ওয়ানবাংলানিউজ: কমিউনিটির পরিচিত মুখ, ব্রিটিশ খেদাও আন্দোলনের কর্মী, সুনামগঞ্জ মহকুমা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের স্থানীয় সংগঠক, ‘বনগাঁওর বশর মিয়া’ খ্যাত কবি আবুল বশর আনসারী ২৭ নভেম্বর মঙ্গলবার বেলা ৩টা ২৫ মিনিটে লন্ডনের হোমারটন হসপিটালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন।
“মোহনার ঢেউ ” সহ কয়েকটি গ্রন্থের প্রনেতা এই কবি লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কাউন্সিলার জেনেট রহমান ও কমিউনিটি ব্যক্তিত্ব আবুল হাসনাতের পিতা। তিনি ১৯৪২ সালে কংগ্রেস ও ১৯৪৪ সালে মুসলিম লীগে যোগদানের মাধ্যমে ব্রিটিশ ভারতের রাজনৈতিক অভিজ্ঞতা  অর্জন করেন।
মরহুম কবি আবুল বশর আনসারীর নামাযে জানাযা ২৯ নভেম্বর বৃহস্পতিবার বাদ জোহর পুর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এর পর তার মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে এবং জগন্নাথপুর ও সিলেটে দু দফা জানাযা শেষে চৌখিদীঘিস্থ সৈয়দ নাসির উদ্দিন রহঃ মাজারের পার্শ্ববর্তী কবরস্থানে তার মায়ের কবরের পাশে সমাহিত করা হবে। তিনি  তিন ছেলে ও দুই  মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।