ওয়ানবাংলানিউজ ডেস্ক: লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্য ও ব্রিটেনের জনপ্রিয় চ্যানেল এস এর নর্থাম্পটন শায়ার প্রতিনিধি এহসানুল ইসলাম চৌধুরী শামীম এর মা ফাতেমা চৌধুরী আজ বৃহস্পতিবার ১৯ নভেম্বর বাংলাদেশ সময় ৪ ঘটিকার সময় সিলেট নগরীর শিবগঞ্জ সাদারপাড়ায় ফাতেমা মঞ্জিল নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিলো ৮০ বছর।মৃত্যু কালে মরহুমা ২ ছেলে ও ১ মেয়ে সহ নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার স্বামী মরহুম ফিরোজ চৌধুরী।
একই দিন রাত সাড়ে নয়টায় সাদার পাড়া জামে মসজিদে মরহুমা ফাতেমা চৌধুরীর জানাজা নামাজ শেষে সাদারপাড়ায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।জানাজার নামাজে ইমামতি করেন মরহুমা ফাতেমা চৌধুরীর নাতি সোহেল আহমদ।
উল্লেখ্য সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম তার পরিবার সহ মাকে দেখতে গত মাসের ২৬ শে অক্টোবর বাংলাদেশের যাওয়ার কথা ছিল কিন্তু শামীমসহ তার পরিবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় মাকে দেখতে দেশে যেতে পারেননি। পরে ১৮ ফেব্রুয়ারি দেশে যাওয়ার চুড়ান্ত কথা ছিলো।সাংবাদিক শামীম তার মা’র জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
সাংবাদিক শামীমের মৃত্যুতে রানার মিডিয়ার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।















