সাইফ হাসান: যুক্তরাজ্যে বাড়ি তৈরির নামে ১০ জন গ্রাহকের কাছ থেকে পৌনে চার লাখ পাউন্ডের বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অপ*রাধে এক বৃদ্ধ বিল্ডারকে কা*রাদণ্ড দেওয়া হয়েছে। কলিন রিডলি নামের ৭২ বছর বয়সী ওই ব্যক্তি বাড়ি নির্মাণ ও সংস্কারের কথা বলে গ্রাহকদের সাথে বড় ধরনের প্র*তারণা করেছেন। দীর্ঘ তদন্ত শেষে লেইস্টার ক্রাউন কোর্ট তাকে সাড়ে ছয় বছরের জে*ল দিয়েছে। একই সঙ্গে আদালত ভবিষ্যতে তাকে বাড়ি নির্মাণকাজে অংশ নেওয়ার ওপর স্থায়ী নি*ষেধাজ্ঞা আরোপ করেছে।
লেইস্টারশায়ার কাউন্টি কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ডস বিভাগ জানিয়েছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে কোলিন রিডলি অন্তত ১০ জন গ্রাহকের কাছ থেকে প্রায় তিন লাখ ৭৭ হাজার ৮৪৪ পাউন্ড হাতিয়ে নেন। তিনি ঘর সম্প্রসারণ বা সংস্কারের দায়িত্ব নিয়ে কাজ হয় অসম্পূর্ণ রাখতেন, নয়তো চরম অবহেলায় ফেলে রাখতেন। ভুক্তভোগীদের মধ্যে দুটি বাড়ির অবস্থা এতটাই ঝুঁকিপূর্ণ হয়েছিল যে পুরো কাঠামো ভেঙে নতুন করে নির্মাণ করতে হয়েছে।
তদন্তে জানা গেছে, ডেসফোর্ড, গ্লেনফিল্ড, লেইস্টার, ব্লেবি ও ডার্বির মতো একাধিক এলাকা থেকে রিডলির বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়ে। গ্রাহকদের অভিযোগ ছিল, তিনি কাজের জায়গায় দিনের পর দিন অনুপস্থিত থাকতেন এবং বিভিন্ন অজুহাতে চুক্তিভুক্ত খরচের বাইরেও নগদ অর্থ দাবি করতেন। এমনকি নির্মাণ সামগ্রী ও সহযোগীদের বিল দেওয়ার কথা বলে টাকা নিয়ে তা নিজের পকেটে ভরেছেন তিনি।
বিশেষজ্ঞরা বিভিন্ন সাইট পরিদর্শন করে দেখেছেন, প্রতিটি কাজেই ছিল মারাত্মক সব ত্রুটি। এর মধ্যে দুর্বল ভিত্তি, অসমান মেঝে, ত্রুটিপূর্ণ ছাদ এবং আর্কিটেক্টের নকশা উপেক্ষা করার মতো গুরুতর অবহেলা পাওয়া গেছে। এতে বাড়ির মালিকদের নিরাপত্তা যেমন ঝুঁকিতে পড়েছে, তেমনি ত্রুটি সারাতে তাদের গুনতে হয়েছে অতিরিক্ত হাজার হাজার পাউন্ড।
কাউন্সিলের রেগুলেটরি সার্ভিসের প্রধান গ্যারি কনরস জানান, রিডলির এই পরিকল্পিত জালিয়াতির কারণে অনেক পরিবার চরম মানসিক যন্ত্রণা ও আর্থিক ক্ষতির শিকার হয়েছে। তিনি বলেন, মানুষ নিজের ঘর সুন্দর করার স্বপ্ন নিয়ে টাকা দিয়েছিলেন, কিন্তু বিনিময়ে তারা পেয়েছেন বিপজ্জনক ধ্বংসস্তূপ। শুক্রবার লেইস্টার ক্রাউন কোর্টে অপরাধ স্বীকারের পর বিচারক তাকে সাড়ে ছয় বছরের কারাদণ্ড দেন এবং নির্মাণ পেশায় তার কাজের ওপর আজীবন নিষেধাজ্ঞা জারি করেন।
#যুক্তরাজ্য #জালিয়াতি #আদালত #aknews #onebanglanews















