যুক্তরাজ্যের ৮৮টি স্কুলে সাইবার হামলা, ডার্ক ওয়েবে প্রকাশ ৩ লাখ ২০ হাজারের বেশি চুরি হওয়া ফাইল

89

সাইফ হাসান: যুক্তরাজ্যের ব্রিস্টল সিটি কাউন্সিলের স্কুল সার্ভারে বড় ধরনের সাইবার হা*মলা চালিয়ে তিন লাখ ২০ হাজারেরও বেশি গো*পন ফাইল ডার্ক ওয়েবে ছড়িয়ে দিয়েছে হা*কাররা। গত সেপ্টেম্বর মাসে হওয়া এই সাইবার হা*মলায় ৩৯টি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য চু*রি করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট স্কুলগুলোর প্রধান শিক্ষকরা শিক্ষার্থী ও অভিভাবকদের এ বিষয়ে সতর্ক করতে জরুরি নির্দেশনা পাঠিয়েছেন। কাউন্সিল কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এবং ক্ষতিগ্রস্ত তথ্যের ধরন যাচাই করে সবাইকে জানানোর আশ্বাস দিয়েছে। এছাড়া স্থানীয় পুলিশের অপ*রাধ দমন বিভাগ এই মারাত্মক সাইবার হা*মলার ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

কাউন্সিল সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর ব্রিস্টল সিটি কাউন্সিলের অধীনে থাকা ‘ট্রেডিং উইথ স্কুলস’ প্ল্যাটফর্মে ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার ছড়িয়ে দেয় সাইবার হামলাকারীরা। হামলার বিষয়টি চার দিন পর ২৫ সেপ্টেম্বর কর্তৃপক্ষের নজরে এলে তাৎক্ষণিকভাবে পুরো সার্ভার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। এই প্ল্যাটফর্মটি ব্যবহারকারী ৮৮টি স্কুলের মধ্যে ৩৯টি প্রতিষ্ঠান রুটিন তৈরি, পাঠ পরিকল্পনা, শিক্ষক-কর্মচারীদের বিবরণ এবং বেতন-ভাতার গুরুত্বপূর্ণ কাজের জন্য এর ওপর পুরোপুরি নির্ভরশীল ছিল।

সাইবার অপরাধ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই প্ল্যাটফর্মটিতে শিশুদের শিক্ষাগত মনোবিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন অতি সংবেদনশীল নথি সংরক্ষিত ছিল। বাথ স্পা ইউনিভার্সিটির সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ড. জন কারি জানান, সংঘবদ্ধ অপরাধ চক্র সাধারণত এভাবে তথ্য চুরি করে দালালদের কাছে বিক্রি করে দেয়। তিনি আরও বলেন, এই চক্রগুলো হাতিয়ে নেওয়া তথ্য দিয়ে শিক্ষক ও অভিভাবকদের ব্ল্যাকমেইল করতে পারে এবং একপর্যায়ে নিজেদের সক্ষমতা জাহির করতে পুরো ফাইল ইন্টারনেটে উন্মুক্ত করে দেয়।

আক্রান্ত অ্যাশলে ডাউন স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক হেলেনা জানান, শুরুতে ছেলের পড়াশোনা ব্যাহত হওয়া নিয়ে দুশ্চিন্তা থাকলেও এখন পারিবারিক নিরাপত্তা নিয়ে বড় ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, তথ্য চুরির মতো এত বড় একটি ঘটনা ঘটলেও কাউন্সিল কর্তৃপক্ষ কেন এতদিন বিষয়টি চেপে রেখেছিল তা বুঝতে পারছি না। এছাড়া সার্ভার বন্ধ থাকায় অনেক স্কুলে ফোন যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং শিক্ষকরা পাঠদান চালু রাখতে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য হচ্ছেন।

ব্রিস্টল সিটি কাউন্সিলের শিক্ষা পরিচালক ভিক ভার্মা জানান, কী ধরনের তথ্য ডার্ক ওয়েবে প্রকাশিত হয়েছে তা যাচাই করতে কর্মকর্তারা দ্রুত কাজ করছেন এবং খুব শিগগিরই অভিভাবকদের বিস্তারিত জানানো হবে। এদিকে সাউথ ওয়েস্ট রিজিওনাল অর্গানাইজড ক্রাইম ইউনিট এই সাইবার অপরাধের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। একই সাথে অভিভাবক ও শিক্ষকদের যেকোনো অপ্রত্যাশিত ইমেইল বা ফোনকলের ব্যাপারে সতর্ক থাকার এবং সন্দেহজনক লিংকে ক্লিক না করার আহ্বান জানিয়েছে প্রশাসন।

#যুক্তরাজ্য #সাইবারনিরাপত্তা #ডার্কওয়েব #aknews #onebanglanews