লন্ডনের সেন্ট প্যানক্রাস রুটে ট্রেন চলাচল বন্ধ,যাত্রীদের চরম ভোগান্তি

50

সাইফ হাসান: লন্ডনের সেন্ট প্যানক্রাস এবং লুটন রুটে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রেললাইনে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ার পর জরুরি সেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করছেন। এর ফলে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে এবং থেমসলিংক সার্ভিসগুলোর ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের ভোগান্তি এড়াতে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

দুপুর ১টার ঠিক আগে এই দুর্ঘটনা ঘটার পর ন্যাশনাল রেলের পক্ষ থেকে সব রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। এই আকস্মিক পদক্ষেপে সেন্ট প্যানক্রাস থেকে লুটনগামী যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। ট্রেনের শিডিউল বাতিল হওয়াসহ প্রায় ৬০ মিনিট পর্যন্ত বিলম্ব হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

থমসলিংক সার্ভিসের যাত্রীদের বেডফোর্ডশায়ার ও নর্থাম্পটনশায়ার রুটে যাতায়াত স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ওয়েস্ট হ্যাম্পস্টেড, সেন্ট অলবান্স সিটি, লুটন এবং বেডফোর্ডের উভয়মুখী ট্রেনগুলো আপাতত চলাচল করতে পারছে না। বিকল্প হিসেবে সীমিত পরিসরে বাস সার্ভিস চালুর অনুরোধ করা হলেও যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।

ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য অন্যান্য স্টেশন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। শেফিল্ড, ডার্বি, নটিংহাম এবং লেস্টার যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের বিকল্প রেল রুট ও অন্যান্য স্টেশন ঘুরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে বিকেল ৫টা বা তার বেশি সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

#লন্ডন #রেলপথ #দুর্ঘটনা #aknews #onebanglanews