লন্ডনের A66 দুর্ঘটনায় নিহত পুলিশ অফিসারকে বিদায় জানাতে লাখো মানুষের ভিড়

54

সাইফ হাসান: যুক্তরাজ্যের এ৬৬ সড়কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রা*ণ হারানো পুলিশ কর্মকর্তা ম্যাথিউ ব্লেডসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানাতে হার্টলিপুলের রাস্তায় জড়ো হয়েছিলেন শত শত পুলিশ সদস্য ও সাধারণ মানুষ। গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাকে চিরবিদায় জানানো হয়। একই ঘটনায় ম্যাথিউয়ের সহকর্মীসহ আরও পাঁচ তরুণ মা\রা গেছেন। দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এই পুলিশ সদস্যের অকাল প্রয়াণে।

গত ২২ আগস্ট মিডলসব্রোর কাছে এ৬৬ সড়কে ভুল দিক থেকে আসা একটি ফক্সওয়াগন প্যাসাট গাড়ির মুখোমুখি সংর্ঘষে পুলিশ কনস্টেবল ম্যাথিউ ব্লেডস এবং টম ক্লফ ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া ওই গাড়িতে থাকা কোল ওয়ার্দি, থিও রাই, মাকাই স্যাডিংটন, মাইকেল কাহিল ও ইয়াকুব মাতুসিয়াক নামের পাঁচ তরুণও নিহত হন। স্বাধীন পুলিশ আচরণ তদারকি সংস্থা জানিয়েছে, গাড়িটি সন্দেহজনক হওয়ায় পুলিশ কিছু সময় ধাওয়া করেছিল, তবে দুর্ঘটনার ঠিক দশ সেকেন্ড আগে তা বন্ধ করা হয়।

হার্টলিপুলের সেন্ট জোসেফস রোমান ক্যাথলিক চার্চে ম্যাথিউ ব্লেডসের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। ফুল দিয়ে সাজানো গাড়িবহরের সঙ্গে পুলিশ ব্যান্ডের করুণ সুর বেজে ওঠে এবং জাতীয় পতাকায় মোড়ানো কফিন চার্চে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন ক্লিভল্যান্ড পুলিশের প্রধান কনস্টেবল ভিক্টোরিয়া ফুলার, পুলিশিং বিষয়ক মন্ত্রী সারাহ জোন্স এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যানা টার্লি।

ক্লিভল্যান্ড পুলিশ ফেডারেশনের চেয়ার লরেন সোমারভিল পরিবারের পক্ষ থেকে জানান, দুই সন্তানের পিতা ম্যাথিউয়ের এমন চলে যাওয়া তাদের জীবনে এক অসহনীয় শূন্যতা তৈরি করেছে। তিনি সবসময় ঘরে আনন্দের আলো ছড়িয়ে দিতেন এবং সবাইকে হাসিখুশি রাখতেন। যুক্তরাজ্যসহ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও আমেরিকা থেকেও অসংখ্য মানুষ ফুল পাঠিয়ে ও সমবেদনা জানিয়ে এই শোকের মুহূর্তে পাশে দাঁড়িয়েছেন।

পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার আগে ডার্লিংটনের কারমেল কলেজে ইংরেজির শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন ৩৭ বছর বয়সী ম্যাথিউ ব্লেডস। সাবেক সহকর্মীরা তাকে একজন অত্যন্ত বুদ্ধিমান, সদয় এবং শিক্ষার্থীদের প্রতি নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে স্মরণ করেন। দুর্ঘটনায় নিহত অপর কর্মকর্তা টম ক্লফের শেষকৃত্য পরবর্তীতে অনুষ্ঠিত হবে।

#aknews #onebanglanews #যুক্তরাজ্যসংবাদ #পুলিশশোক #সড়কদুর্ঘটনা