ভয়াবহ আগুনে শিশুসহ দুজনের মৃ*ত্যুর,আটক দুই

10

সাইফ হাসান: যুক্তরাজ্যের মিডলসব্রোর কাছে গ্রেইঞ্জটাউনে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ দুজন মা\রা গেছেন। এ ঘটনায় হ*ত্যার সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আগুনে এক নারী গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং আরও তিনজন আ*ঘাত পেয়েছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

ক্লিভল্যান্ড পুলিশ জানিয়েছে, গ্রেইঞ্জটাউনের একটি আবাসিক ভবনে ভোর সাড়ে পাঁচটার ঠিক আগে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই এক শিশু ও আরেকজনের মৃত্যু হয়, যাদের আনুষ্ঠানিক পরিচয় শনাক্তের কাজ চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২৩ ও ৩১ বছর বয়সী দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৮ বছর বয়সী এক নারীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এছাড়া আহত আরও তিনজনকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় পুলিশ কমান্ডার এমিলি হ্যারিসন জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে জোর তদন্ত চলছে এবং এলাকাটিতে নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে। স্থানীয় এমপি অ্যানা টার্লি এই প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

#যুক্তরাজ্য #অগ্নিকাণ্ড #গ্রেপ্তার #aknews #onebanglanews