ওয়ানবাংলানিউজ: রেডব্রিজ কাউন্সিলের বার্কিংসাইড ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলার ব্যারিস্টার মোহাম্মদ খালেদ নূর এর উদ্যোগে ঈদ পূর্ন মিলনী ও তাকে নির্বাচিত করায় ওয়ার্ড বাসীর সম্মানে এক সভা ২৩ জুন শনিবার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। সভায় কমিউনিটি নেতৃবৃন্দ, পেশাজীবিসহ কাউন্সিলের জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিল লিডার কাউন্সিলার জাস আথওয়াল, স্থানীয় এমপি মাইক গিপ্্স, কাউন্সিলার দেব সরমা, মোহাম্মদ জাবেদ, রেডব্রিজ ইসলামিক সেন্টারের চেয়ারম্যান আবুল খায়ের, কমিউনিটি নেতা হাবিব রহমান, ড. রহমান জিলানী, বাসির চৌধুরী, ব্যারিস্টার তারেক চৌধুরীসহ অনেকে।
অনুষ্ঠানে কাউন্সিলার মোহাম্মদ খালেদ নূর তাকে বার্কিংসাইড ওয়ার্ড থেকে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।















