বার্মিংহামে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে ডিএম হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

1317

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের ২০১৯ সালের ১৪ ই এপ্রিলের পুনর্মিলনীকে সফল করার লক্ষ্যে বার্মিংহামে এক আনন্দ ঘন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গত ২৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় স্মলহিথের একটি রেস্টুরেন্ট বিশিষ্ট শিক্ষাবিদ ও কমিউনিটি নেতা আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন কয়েস আহমদ ,তামান্না জায়গীরদার ও সেলিম আহমদ ।হেলাল আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে ডিএম হাইস্কুলের শিক্ষক আব্দুল মান্নান শাহ ও সাবেক ছাত্র জহুরুল ইসলাম চৌধুরীর (১৯৯৭) পিতা সামসুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএম হাইস্কুল প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খাঁন নুনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী আজাদুল ইসলাম জায়গীরদার, আহ্বায়ক মনজুরুস সামাদ চৌধুরী মামুন, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এম আব্বাছ উজ জামান ,গিয়াস উদ্দিন ।
২০১৯ সালের ১৪ এপ্রিলের ছাত্রছাত্রীদের পুনর্মিলনী সম্মেলন সফল ও স্বার্থক করতে বিভিন্ন পরামর্শ মুলক বক্তব্য উপস্থাপন করেন নাহিন মাহমুদ জালাল চৌধুরী, হেলাল আহমদ, সাহাব উদ্দিন, মাহমুদ মিয়া মানিক,আজিব উদ্দিন, হেলাল চৌধুরী বকুল, নুর উদ্দিন, মফিজুর রহমান চৌধুরী একলিল, রহিমা বেগম , আজিজ রহমান, রোমান আহমদ, ইয়াহিয়া খাঁন, জাহেদ মানিক চৌধুরী আকরাম চৌধুরী, সালমা খাতুন, আলম চৌধুরী, শাহজাহান চৌধুরী, সুলেমান আহমদ , মামুনুর রশীদ মাসুম, একলিম হুসেইন , শরীফ চৌধুরী ও আলী হুসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ । এছাড়াও উপস্থিত ছিলেন আতিকুর রহমান চৌধুরী, আব্দুল মালিক, বুলন আহমদ,লিয়াকত খাঁন, হাসান এ চৌধুরী, সাবুল আহমদ, ইকবাল হোসেন সহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ।