আব্দুল হামিদ খান সুমেদ: বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী পরিষদের এক সভা গত মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের মনসুন রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।
ট্রাস্টের সভাপতি শামসুদ্দিন তালুকদার সামস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাব্বত শেখ এর পরিচালনায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরী সদস্য আবু শহীদ চৌধুরী,সহ সাধারণ সম্পাদক হাসিন উজ জামান নুরু, কোষাধ্যক্ষ কদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দৌলত হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ, কার্যকরী সদস্য হানিফ আহমদ খান ও শেখ মবস্বির আলী।
সভায় নতুন ট্রাস্টি যুক্তরাজ্যের ওল্ডহ্যামে বসবাসকারী আবুল হোসেন মামুন (হাসনাজি )এর ট্রাষ্টিত্ব অনুমোদন করা হয় এবং আগামী দ্বিবার্ষিক সাধারণ সভার উপর ব্যাপক আলোচনা ও বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
Daulathpur union education and welfare trust uk ec meeting
Posted by onebanglanews.com on Thursday, 5 April 2018















