যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের ল্যাডব্রোক গ্রোভের একটি শিশু পার্কে পারিবারিক সংগীত উৎসব চলাকালে ১৫ বছর বয়সী রেনে গ্রাহামকে গুলি করে হত্যার দায়ে ২৫ বছর বয়সী আদেরাহমান বুমজুঘকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
তিনি কমপক্ষে ৩৫ বছর কারাভোগ করবেন। ২০২৪ সালের ২১ জুলাই সংঘটিত এ ঘটনায় আরেক ব্যক্তিকে হত্যার চেষ্টাও করেছিলেন তিনি, তবে বন্দুক বিকল হয়ে যাওয়ায় ওই ব্যক্তি প্রাণে বেঁচে যান। বিচারক হামলাটিকে পূর্বপরিকল্পিত, নির্মম ও শীতল মাথার হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন। দীর্ঘ তদন্তের পর অভিযুক্তকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়।















