ব্রিটেনে ক্রিপ্টো লবিংয়ের অভিযোগে তদন্তের মুখে ফারাজ

47

যুক্তরাজ্যের রাজনীতিক নাইজেল ফারাজের বিরুদ্ধে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত নীতিতে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। লেবার পার্টির এমপি ফিল ব্রিকেল অভিযোগ করে বিষয়টি পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনারের কাছে উত্থাপন করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ফারাজ তার দলের অন্যতম আর্থিক পৃষ্ঠপোষক ক্রিস্টোফার হারবোর্নের স্বার্থে ব্যাংক অব ইংল্যান্ডের ক্রিপ্টো নীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। এছাড়া হারবোর্নের কাছ থেকে পাওয়া ৫০ লাখ পাউন্ডের উপহার এবং এমপি হিসেবে তাঁর অতিরিক্ত আয়ের বিষয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।