লন্ডনে তীব্র তাপপ্রবাহের কারণে জরুরি স্বাস্থ্যসেবার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। বুধবার একদিনেই ৬৪২টি জীবন-সংকটাপন্ন জরুরি কলের সাড়া দিয়েছে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ।
হৃদরোগে আক্রান্ত হওয়া ও অন্যান্য গুরুতর স্বাস্থ্যঝুঁকির ঘটনায় কলের সংখ্যা বেড়ে যায়। এদিকে, অতিরিক্ত গরমে দেশের বিভিন্ন হাসপাতালে শীতলীকরণ ব্যবস্থা বিকল হওয়ায় জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে এবং অনেক বহির্বিভাগের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জনগণকে তাপপ্রবাহের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।















