যুক্তরাজ্য প্রবাসী কবি ওয়াহিদ জালালের পিতার ইন্তেকাল

1294

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য প্রবাসী কবি ও গীতিকার ওয়াহিদ জালালের পিতা ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের আহমদ নগর (ডাকুয়ারমহল) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী শাহ মো. আফিজ আলী (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি–রাজিউন)।

বুধবার বিকেল ৪টায় নিজ বাড়িতে (বাংলাদেশে) তিনি ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশে নিজ গ্রামের বাড়ীতে বাসবাস করছিলেন এবং বেশ কিছুদিন যাবৎ বার্ধক্ষ্যজনিত রুগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ১মেয়ে ও নাতি-নাতনী’সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার নামাজের জানাযা বৃহস্পতিবার বাংলাদেশ সময় ১১ঘটিকায় অনুষ্ঠিত হবে।

মরহুমের একমাত্র ছেলে কবি ওয়াহিদ জালাল

উল্লেখ্য আধুনালুপ্ত সাপ্তাহিক বাংলাদেশ ও দি মুসলিম উইকলি পত্রিকার প্রধান সম্পাদক বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার আহমদ এ মালেক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সুবহানের আপন ফুফা এবং ওয়ানবাংলানিউজ এর সম্পাদক জাকির হোসেন কয়েছ এর খালু হচ্ছেন মরহুম শাহ মো: আফিজ আলী। তিনি নিজ এলাকায় মসজিদ, মাদ্রাসা ও স্কুল প্রতিষ্ঠাতায় তার বিশেষ অবদান রয়েছে।