যুক্তরাজ্যের বেডফোর্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নি*হত, আহত ৮৯

36

যুক্তরাজ্যের বেডফোর্ডের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে এক ট্রেনচালক নিহত হয়েছেন এবং অন্তত ৮৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনায় ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের করবি, নটিংহ্যাম ও লন্ডন সেন্ট প্যানক্রাস রুটের ট্রেনগুলো জড়িত ছিল। দুর্ঘটনার কারণ জানতে রেল অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (RAIB) তদন্ত শুরু করেছে। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়।