ব্রিটেনে গ্রিমসবাই ও ক্লিথর্পসে আসতে পারে পার্কিং নিষেধাজ্ঞা

22

যুক্তরাজ্যের নর্থ ইস্ট লিংকনশায়ার কাউন্সিল গ্রিমসবাই ও ক্লিথর্পসের কয়েকটি সড়কে নতুন করে ডাবল ইয়েলো লাইন বসানোর পরিকল্পনা করছে। এর উদ্দেশ্য হলো বর্জ্য সংগ্রহের যানবাহন (বিন লরি) নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা এবং সড়ক নিরাপত্তা বাড়ানো।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী এসব এলাকায় ২৪ ঘণ্টা পার্কিং নিষিদ্ধ থাকবে, যাতে অবৈধভাবে পার্ক করা গাড়ি বর্জ্য সংগ্রহে বাধা না দেয় এবং মোড়গুলোতে দৃষ্টিসীমা পরিষ্কার থাকে। এ বিষয়ে এখন জনমত যাচাই (পাবলিক কনসালটেশন) চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী পর্যায়ে।