সিলেটবাসীদের নিয়ে ঢাকাস্থ বৃটিশ হাই কমিশনারের বক্তব্য অসত্য ও মানহানিকর : জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে

2403

ওয়ানবাংলানিউজ: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকিমিশনার আলিসান ব্লেক সম্প্রতি লন্ডনে এক সভায় বলেছেন, ভিসা আবেদনের ক্ষেত্রে সিলেট থেকে সবচেয়ে বেশী জাল কাগজ জমা দেয়া হয়। আর এ কারনে প্রায় ৯৯ শতাংশ রিফুজ করা হয়। তিনি বলেন আবেদনকারীরা ইউকে আসলে আর দেশে ফিরত যাবেন না। সিলেটবাসীকে নিয়ে বাজে মন্তব্য করার প্রতিবাদে ও তা প্রত্যাহারের দাবিতে জালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে’র উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি জনাব আশিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী জনাব মাইনুদ্দিন আনসারের পরিচালনায় অনুষ্টিত সভায় কালামে পাক থেকে তেলাওয়াত করেন জেপিকেপির ধর্ম বিষয়ক মাওলানা মুহাম্মদ আনিসুর রহমান ।

গত ৪ আগস্ট শুক্রবার লন্ডন ইম্প্রেশন ইভেন্ট হলে অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন ,ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আলিসান ব্লেক সিলেটবাসিকে নিয়ে ভিসা জালিয়াতির যে অভিযোগ করেছেন তা অসত্য ও বিব্রতকর ।

বক্তারা বলেন,একজন কূটনীতিবিদের জন্য এ ধরণের মন্তব্য অযুক্তিক ও তা কোন ভাবেই শিষ্টাচারের মধ্যে পরে না । বক্তারা অনতিবিলম্বে আলিসান ব্লেককে তার এই বক্তব্য প্রত্যাহারের জোর দাবী জানান ।

সভায় বক্তব্য রাখেন, হিরণ মিয়া, জাহাঙ্গীর আলম,মানিকুর রহমান, জয়নাল আবেদীন খান, জামাল মিয়া, ব্রাজেও চৌধুরী, মজির উদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান, ফারুক মিয়া, রিয়াজ উদ্দীন, জাহাঙ্গীর খান, আব্দুস সালাম, মাহতাব উদ্দীন, ডক্টর এম এন আলম, আলাউদ্দিন আহেমদ, আবু সুফিয়ান তালুকদার, এম অ ঘনি, বাবর চৌধুরী, ডক্টর মালিক চৌধুরী, মেয়র সায়েদ মুহিবুর রহমান প্রমুখ ।

সভায় বক্তারা বলেন, এক শতাংশ এর চেয়েও কম আবেদন প্রতারনামূলক কাগজ সাবমিট করার অভিযোগে রিফুজ করা হয় । এই অভিযোগের ৯৯ শতাংশ ও কোর্টে গিয়ে সত্য নয় বলে প্রমাণিত হয় । সুতরাং হাইকিশনারের মত একজন উচ্চপদস্থ ব্যক্তি কোন যুক্তি বা প্রমানের ভিত্তিতে “সিলেট থেকে সবচেয়ে বেশী জাল কাগজ জমা দেয়া হয় ” মন্তব্য করেছেন তার যুক্তি সংগত জবাব দিতে হবে।