বিশ্বের বৃহত্তম অনলাইন বেটিং প্রতিষ্ঠান ফ্লাটার এন্টারটেইনমেন্ট, যারা প্যাডি পাওয়ার ও বেটফেয়ারের মালিক, লন্ডন স্টক এক্সচেঞ্জ থেকে তাদের শেয়ার তালিকাভুক্তি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আগামী ৩ আগস্ট থেকে কোম্পানিটির শেয়ার আর লন্ডনে লেনদেন হবে না।
কম লেনদেন, অতিরিক্ত ব্যয় এবং নিয়ন্ত্রক জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৪ সালে তারা তাদের প্রধান তালিকাভুক্তি নিউইয়র্কে স্থানান্তর করেছিল, যেখানে তাদের ফ্যানডুয়েল ব্যবসার দ্রুত সম্প্রসারণ ঘটেছে।
বিশ্লেষকদের মতে, এটি লন্ডনের শেয়ারবাজারের জন্য আরেকটি বড় ধাক্কা। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বড় ব্রিটিশ প্রতিষ্ঠানও যুক্তরাষ্ট্রের বাজারমুখী হওয়ায় যুক্তরাজ্যের পুঁজিবাজারের আকর্ষণ কমে যাওয়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে।















