ইরান যুদ্ধের প্রভাবে এপ্রিলে যুক্তরাজ্যের অর্থনীতি ০.১ শতাংশ সংকুচিত

23

যুক্তরাজ্যের অর্থনীতি এপ্রিল মাসে ০.১ শতাংশ সংকুচিত হয়েছে বলে সরকারি পরিসংখ্যানে জানা গেছে। ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া এবং বৈশ্বিক বাণিজ্যে চাপ সৃষ্টি হওয়াকে এই ধীরগতির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর জ্বালানির মূল্য বৃদ্ধি পায়, যার প্রভাব পড়ে ব্রিটিশ অর্থনীতিতে। মার্চ মাসে জিডিপি ০.৩ শতাংশ বাড়লেও এপ্রিলে তা নেতিবাচক প্রবৃদ্ধিতে নেমে আসে। বিশেষ করে সেবা খাতের উৎপাদন ০.২ শতাংশ কমে যায়, যদিও নির্মাণ খাতে সামান্য ০.১ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।

বিশ্লেষকদের আশঙ্কা, উচ্চ জ্বালানি ব্যয় ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে চলতি বছরের বাকি সময়ে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও দুর্বল হতে পারে।