যুক্তরাজ্যের নতুন ভিসা কঠোরতার মধ্যে স্কটল্যান্ডে বসবাসরত শ্রীলঙ্কান কেয়ারকর্মী সাচিন্থা ওয়ার্নাকুলাসুরিয়া গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন।
বৈধভাবে কর্মরত এই অন্তঃসত্ত্বা নারী সম্প্রতি জানতে পারেন, তার স্বামী ও ছয় বছরের মেয়েকে দেশ ছাড়ার নির্দেশনা দিয়ে হোম অফিস থেকে ‘গো হোম’ চিঠি পাঠানো হয়েছে, যদিও তিনি নিজে যুক্তরাজ্যে থাকার অনুমতি পেয়েছেন। উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা সাচিন্থা আশঙ্কা করছেন, নবজাতক সন্তান জন্মের আগেই তার পরিবার বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
এ ঘটনায় মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রিটিশ রাজনীতিক ও অধিকারকর্মীরা, যদিও সরকার বলছে, অভিবাসন নিয়ন্ত্রণে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।















