যুক্তরাজ্যে চুরি হওয়া মোবাইল ফোনকে “অকার্যকর ইট” (unusable bricks) বানানোর জন্য নতুন আইন আনার আহ্বান জানিয়েছে মেট্রোপলিটন পুলিশের প্রধান।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার মার্ক রাউলি স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদের প্রতি অনুরোধ জানিয়েছেন, যাতে ফোন কোম্পানিগুলো এমন প্রযুক্তি বাধ্যতামূলকভাবে চালু করে, যার মাধ্যমে চুরি হওয়া ফোন পুনরায় ব্যবহার বা বিক্রি করা না যায়।
লন্ডনে প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০টি ফোন চুরির ঘটনা ঘটে, যা ইউরোপে সর্বোচ্চ বলে ধরা হয়। চুরি হওয়া ফোন বিভিন্ন দেশে বিক্রি করা হয়, ফলে অপরাধীরা বড় লাভ করে।
পুলিশ ইতিমধ্যে অ্যাপলসহ বিভিন্ন কোম্পানির সঙ্গে তথ্য ভাগাভাগি শুরু করেছে, যাতে চুরি হওয়া ফোন পুনরায় নেটওয়ার্কে সক্রিয় করা হলে তা ট্র্যাক করা যায়। কর্তৃপক্ষ মনে করছে, যদি ফোন ব্যবহারযোগ্য না করা যায়, তাহলে চুরির প্রবণতা অনেক কমে আসবে।















