যুক্তরাজ্যে ম্যানচেস্টারের স্কুলে ছু*রি*কাঘাত: তিনজন আহত, শিক্ষার্থী গ্রেপ্তার

24

ম্যানচেস্টারের ব্ল্যাকলির কো-অপ একাডেমি স্কুলে মঙ্গলবার সকালে ছুরিকাঘাতের ঘটনায় তিনজন আহত হয়েছেন। ঘটনায় এক স্কুলছাত্রীকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।

ঘটনার পরপরই স্কুলটি লকডাউন করা হয় এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরে না যেতে নির্দেশ দেওয়া হয়। জরুরি সেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, আহতদের আঘাত ছুরিকাঘাতজনিত হলেও তা গুরুতর নয়। বর্তমানে তদন্ত চলছে এবং স্কুলের শিক্ষার্থী ও কর্মীদের জন্য কোনো বড় ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।