বিবিসির লাইভে খবর পড়ছেন উপস্থাপিকা, পেছনে পর্নো ভিডিও!

958

ওয়ানবাংলা নিউজ: যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসির খবর নিয়ে রাত ১০টায় হাজির সংবাদ উপস্থাপক সোফি রাওয়ার্থ। তাঁর পেছনে লাইভ নিউজ রুম। কম্পিউটারে বসে কাজ করছেন অনেকেই। খবর পড়ার সময় সোফির পেছনে নিউজ রুমে এক কর্মীর কম্পিউটারে হঠাৎ করে ‘পর্নো ভিডিও’ চালু হয়ে যায়। খবরের সঙ্গে সঙ্গে সেই দৃশ্যও দেখে ফেলেন লাখো দর্শক।

স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। লন্ডনে বিবিসির ব্রডকাস্টিং হাউস থেকে সে সময় ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের জয়ের খবর দেখানো হচ্ছিল।

সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, খবর পড়ার সময় উপস্থাপিকার পেছনের কক্ষে একজন কানে হেডফোন দিয়ে বেশ আয়েশ করে বসে কম্পিউটারে সিনেমা দেখছিলেন। সিনেমার এক অংশে হঠাৎ শুরু হয় আপত্তিকর ওই অংশটি।

প্রতিবেদনে বলা হয়, বিবিসির ওই পর্নো দৃশ্যসহ খবরটি প্রায় ৩৮ লাখ দর্শক দেখেছেন। অনেকে বিষয়টি নিয়ে টুইটও করেছেন। পরে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

টুইট বার্তায় একজন লিখেছেন, ‘বিবিসি নিউজে সংবাদ উপস্থাপক খবর পড়ার সময় কেন পর্নো ভিডিও চালু করা হলো?’ বিবিসির একটি সূত্র জানিয়েছে, এই ঘটনায় ‘একটি বড় বেলুন চুপসে যাওয়ার মতো অবস্থা’ হয়েছে বিবিসির। এটা আনাড়ির মতো একটা কাজ হয়েছে।

এদিকে অনেক উৎসুক দর্শক আবার খবরের ওই অংশটি রেকর্ড করে ছেড়েছেন সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। এরপরই বিবিসির মতো জনপ্রিয় সংবাদমাধ্যমে এমন বিব্রতকর পরিস্থিতি নিয়ে আলোচনায় মেতে ওঠেন নেটিজেনরা।

বিবিসির এই ঘটনাটি বেশ ফলাও করে প্রকাশ করেছে বিশ্বের নামিদামি সংবাদমাধ্যমগুলোও। সেখানে এটিকে বিবিসির অপেশাদারি আচরণ বলে উল্লেখ করা হয়েছে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া এ দৃশ্য নিয়ে টুইটারে বেশ সমালোচনাও শুরু হয়েছে। জানে জাওয়ার্ড নামের একজন টুইটারে প্রশ্ন তুলেছেন, “বিবিসি নিউজ আপনার সংবাদ উপস্থাপকের পিছনে কেনো পর্নগ্রাফি চলছে?”

মুসেদ নামের আরেকজন প্রশ্ন করেছেন, “১০টার সংবাদে আমি কি কেবল স্তন দেখেছি?” তবে বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে, কাজের অংশ হিসেবেই ওই কর্মী ওটা দেখছিলো। তবে এটা ইতোমধ্যেই ভিন্ন মানে দাঁড় করিয়ে দিয়েছে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ নিউজ।

এদিকে বিবিসির এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডেইলি সানের এক প্রতিবেদনে জানানো হয়, সেদিনের ওই ঘটনাটি তদন্ত করে দেখবে বিবিসি।