এক নতুন প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে চিকিৎসায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ভুলের কারণে যুক্তরাজ্যের ডাক্তার ও এনএইচএস (NHS) আইনি মামলার মুখে পড়তে পারেন।
Medical Protection Society বলছে, বর্তমান আইনে এআই ভুলের দায় শেষ পর্যন্ত চিকিৎসকদের ওপরই বর্তাতে পারে, ফলে তারা “liability sink” হয়ে পড়তে পারেন।
এনএইচএস ইতিমধ্যে স্ক্যান বিশ্লেষণ, রোগীর তথ্য সংক্ষেপণ এবং চিকিৎসা নথি তৈরিতে এআই ব্যবহার করছে। তবে ভুল এআই সিদ্ধান্তের কারণে ক্যানসার শনাক্ত না হওয়া বা ভুল ওষুধ নির্ধারণের মতো গুরুতর ঝুঁকি থাকতে পারে।
সংস্থাটি সরকারকে আইন পরিবর্তনের আহ্বান জানিয়েছে, যাতে এআইকে ‘প্রোডাক্ট’ হিসেবে ধরা হয় এবং এর নির্মাতারাও দায়বদ্ধ থাকে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এআই দ্রুত অগ্রসর হলেও এর নিয়ন্ত্রণ ও দায়বদ্ধতা স্পষ্ট না হলে রোগী নিরাপত্তা ও জনআস্থা হুমকির মুখে পড়তে পারে।















