ফ্লোরিডায় ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল ইংল্যান্ড ক্যাম্প এলাকা

41

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো ও আশপাশের এলাকায় ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে, যা কিউবার পশ্চিম উপকূলের কাছাকাছি উৎপত্তি হয়।

ভূমিকম্পটি মঙ্গলবার স্থানীয় সময় আঘাত হানে, ঠিক তখনই ইংল্যান্ড জাতীয় ফুটবল দল ওয়ার্ল্ড কাপ প্রস্তুতির অংশ হিসেবে অরল্যান্ডোতে অবস্থান করছিল।

ভূমিকম্পের কম্পন মায়ামি ও জ্যাকসনভিলসহ একাধিক এলাকায় অনুভূত হয় এবং কিছু ভবন নিরাপত্তার কারণে সাময়িকভাবে খালি করা হয়। তবে মার্কিন আবহাওয়া দপ্তর জানিয়েছে, সুনামির কোনো ঝুঁকি নেই।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এটি স্বল্প গভীরতার ভূমিকম্প ছিল এবং আশপাশের এলাকায় কিছু সময় আতঙ্ক সৃষ্টি হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।