যুক্তরাজ্যে একই নদীতে ১২ বছরের ব্যবধানে দুই স্বজনের মৃ*ত্যু

21

যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের একটি পরিবার একই নদীতে ১২ বছরের ব্যবধানে দুই স্বজনকে হারিয়ে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে। ২০২৩ সালে ১৬ বছর বয়সী টাইলার উইলসন রিভার এয়ার অ্যান্ড ক্যালডারে নেমে ঠান্ডা পানির ধাক্কায় (কোল্ড ওয়াটার শক) ডুবে মারা যায়। এর ১২ বছর আগে একই নদীতে তার চাচা অ্যান্ড্রু স্কটও প্রাণ হারিয়েছিলেন।

টাইলারের পরিবার বলছে, নদীর ঝুঁকি সম্পর্কে তাকে বারবার সতর্ক করা হয়েছিল, কারণ পরিবারটি আগেই এমন একটি দুর্ঘটনার শিকার হয়েছিল। তবুও মর্মান্তিকভাবে একই ধরনের ঘটনা আবার ঘটেছে।

এই ঘটনার পর পরিবারটি ‘সেভ লাইভস ফর স্যাম’ প্রচারণার প্রতি সমর্থন জানিয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, স্কুলে বাধ্যতামূলক জল নিরাপত্তা শিক্ষা এবং ঝুঁকিপূর্ণ জলাশয়ের পাশে নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের দাবি জানিয়েছে।

পরিবারটির বক্তব্য, পানিতে ডুবে মৃত্যু শুধু একজনের জীবনই কেড়ে নেয় না, বরং এর প্রভাব দীর্ঘদিন ধরে পুরো পরিবার ও সমাজকে বেদনাহত করে রাখে।