রেচাল রিভস যুক্তরাজ্যের অর্থনীতি পুনর্গঠনের চেষ্টায় ব‍্যস্ত

31

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভসকে (Rachel Reeves) নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও তিনি ধীরে ধীরে যুক্তরাজ্যের অর্থনীতিকে পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে বিশ্লেষণে উঠে এসেছে।

ওয়েস্টমিনস্টারের এক সাম্প্রতিক ভাষণে তিনি অক্সফোর্ড–কেমব্রিজ করিডরসহ বিভিন্ন আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি বাড়ানোর পরিকল্পনার কথা জানান। একই সঙ্গে সরকার উত্তর ইংল্যান্ডসহ অন্যান্য অঞ্চলেও অবকাঠামো বিনিয়োগ বাড়াচ্ছে।

তবে তার নীতিগত কিছু ইউ-টার্ন, যেমন শীতকালীন জ্বালানি ভাতা ও কল্যাণ খাতে কাটছাঁট থেকে সরে আসা এবং নিয়োগকর্তাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স বৃদ্ধি, রাজনৈতিক সমালোচনার জন্ম দিয়েছে। জনমত জরিপেও তিনি তুলনামূলকভাবে কম জনপ্রিয় হিসেবে দেখা যাচ্ছেন।

এছাড়া অর্থনৈতিক ভারসাম্য আনার লক্ষ্যে তিনি ট্রেজারির বিনিয়োগ নীতিমালা সংস্কার, আঞ্চলিক মেট্রো মেয়রদের ক্ষমতা বৃদ্ধি এবং অবকাঠামো খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছেন।

বিশ্লেষকদের মতে, সমালোচনা থাকলেও রিভসের নেওয়া নীতিগুলো যুক্তরাজ্যের অর্থনীতিকে লন্ডন-কেন্দ্রিকতা থেকে বের করে আঞ্চলিক প্রবৃদ্ধির দিকে ধীরে ধীরে পুনর্গঠন করতে ভূমিকা রাখতে পারে।