যুক্তরাজ্যে ইউনিভার্সাল স্টুডিওস থিম পার্কে £১.৩ বিলিয়ন সরকারি সহায়তা

73

যুক্তরাজ্য সরকার বেডফোর্ডশায়ারে ইউরোপের প্রথম ইউনিভার্সাল স্টুডিওস থিম পার্ক নির্মাণে £১.৩ বিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

মার্কিন গণমাধ্যম প্রতিষ্ঠান Comcast-এর মালিকানাধীন ইউনিভার্সাল প্রকল্পে পাঁচ বছরে £৫ বিলিয়নের বেশি বিনিয়োগ করবে। ২০৩১ সালে চালু হওয়ার লক্ষ্য নিয়ে নির্মিতব্য ‘Universal United Kingdom Resort’ প্রথম বছরে প্রায় ৮.৫ মিলিয়ন দর্শনার্থী আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।

অর্থমন্ত্রী Rachel Reeves বলেন, এই প্রকল্প নির্মাণ, আতিথেয়তা, সৃজনশীল ও প্রযুক্তি খাতে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে এবং আঞ্চলিক অর্থনীতিতে বড় অবদান রাখবে।