ওয়ানবাংলানিউজ: সিলেটের ওসমানী নগর উপজেলার সাদিপুর ইউনিয়নের ক্যান্সার রোগে আক্রান্ত মখলিছ মিয়ার চিকিৎসার জন্য এক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়েছে গত ২০ মার্চ বুধবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে। এতে বিপুল সংখ্যক প্রবাসী নেতৃবৃন্দ অংশনেন। এসময় প্রায় ৬ হাজার পাউন্ড ফান্ড রেইজ করা হয়।
তরুন সংগঠক ও প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের কার্যকরী কমিটির সদস্য আতিকুর রহমানের (বজলু) উদ্যোগে অনুষ্ঠিত এই চ্যারিটি ডিনার পার্টিতে সভাপতিত্ব করেন প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগর আদর্শ উপজেলা সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মাসুদ আহমদ। সমিতির সাবেক ট্রেজারার আব্দুল বশিরের পরিচালনায় ও সাবেক সভাপতি গোলাম কিবরিয়ার সার্বিক সহযোগিতায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মামুন রহমান।
সভায় আরো উপস্থিত ছিলেন প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগর আদর্শ উপজেলা সমিতির সাবেক সভাপতি নুরুল হক নূর আলী, প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি আব্দুল মোমিন, বর্তমান সভাপতি রবিন পাল, সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, রশিদ আহমদ, বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্টের আনছারুল হক, ট্রাস্টের সাবেক সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ তাজির উদ্দিন মন্নান, সাবেক সহ সভাপতি এম এ খান মানিক, সমিতির সাবেক সহ সভাপতি আব্দুল সালাম, কমিউনিটি নেতা সফি মিয়া, আজিজুল রহমান, আইয়ুব মিয়া, বোয়ালজুর ইউনিয়ন ওয়েলফেয়ারের সাবেক সভাপতি নুরুল ইসলাম জিতু, ব্রিকলেইন মসজিদ ট্রাস্টের সহ সভাপতি সৈয়দ মর্তুজা আলী, সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান, কমিউনিটি নেতা ফারুক কামাল, সাজ্জাদ মিয়া, সমিতির সাবেক ট্রেজারার আজাদুর রহমান আজাদ, সুমন মিয়া, মহসিন মিয়া, মিসবাহুর রহমান, আব্দুল মচব্বির, আবু মিয়া, আবু নাইম, রুহুল আমিন, আছদ মিয়া, কামাল মিয়া, ছমির মিয়া, সাকিল মিয়া, রান খান, ফারুক মিয়া, আলমগীর মিয়া, আনছার মিয়া, আজিদ মিয়া, জুবেল মিয়া প্রমুখ।
আলোচনা সভায় রোগাক্রান্ত মখলিছ মিয়ার সু-চিকিৎসার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। ফান্ড রাইজিং শেষে দেশে বিদেশে সকল মৃত ও রোগাক্রান্ত লোকদের জন্য বিশেষ দোয়া কর াহয়। দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা গোলাম কিবরিয়া।















