যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা (NHS) ইহুদিবিদ্বেষ (Antisemitism) মোকাবিলায় নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের নিযুক্ত উপদেষ্টা লর্ড ম্যানের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ইহুদি রোগী ও স্বাস্থ্যকর্মী নিয়মিত বৈষম্য, ভয়ভীতি ও সামাজিক বঞ্চনার শিকার হচ্ছেন। এর ফলে কেউ কেউ নিজেদের পরিচয় গোপন করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাও এড়িয়ে যাচ্ছেন।
প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী, এনএইচএস ট্রাস্টগুলোর শীর্ষ কর্মকর্তাদের বাধ্যতামূলক ইহুদিবিদ্বেষবিরোধী প্রশিক্ষণ দেওয়া হবে এবং কর্মীদের ইউনিফর্মে রাজনৈতিক প্রতীক ব্যবহারে সীমাবদ্ধতা আনা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইহুদিবিদ্বেষের পাশাপাশি সব ধরনের বর্ণবাদ ও বৈষম্য প্রতিরোধেও এই পদক্ষেপ কার্যকর হবে।















