ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের ব্যক্তিগত আইনজীবী সিরিয়ার কুখ্যাত নেতার সম্পদ সামলেছেন!

52

সাইফ হাসান: ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের ব্যক্তিগত আইনজীবী মার্ক ব্রিজেস সিরিয়ার সাবেক শাসক বাশার আল-আসাদের চাচা রিফাত আল-আসাদের অফশোর সম্পদ পরিচালনায় জড়িত ছিলেন বলে এক তদন্তে উঠে এসেছে। রিফাত, যিনি ‘হামার কসাই’ নামে কুখ্যাত এবং ২০২৪ সালে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত, তার সম্পদ ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত ব্রিজেসের তত্ত্বাবধানে ছিল।

১৯৮২ সালে সিরিয়ার হামা শহরে হাজার হাজার মানুষের গণহত্যায় রিফাতের ভূমিকার অভিযোগ রয়েছে। ১৯৮৪ সালে ভইয়ের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর তিনি ইউরোপে পালিয়ে যান। গার্ডিয়ান এবং ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজমের তদন্তে জানা গেছে, ব্রিজেস ফ্রান্স ও স্পেনে রিফাতের পাঁচটি ট্রাস্টের ট্রাস্টি ছিলেন। একই সময়ে তিনি ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত রানির আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।

রিফাতের বিলাসবহুল সম্পত্তির সাম্রাজ্য প্যারিস, লন্ডন এবং স্পেনের কোস্টা দেল সোলের অভিজাত এলাকায় বিস্তৃত। তিনি দাবি করেন, সৌদি রাজার কাছ থেকে মিলিয়ন ডলারের চেক তার সম্পদের উৎস। তবে ২০১৪ সালে ফ্রান্স এবং ২০১৯ সালে স্পেনের প্রিকিউটররা অভিযোগ করেন, এই সম্পদ সিরিয়ার রাষ্ট্রীয় তহবিল থেকে চুরি এবং অর্থ পাচারের মাধ্যমে অর্জিত। ২০২০ সালে ফ্রান্সের একটি আদালত রিফাতকে ট্যাক্স জালিয়াতি ও রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের দায়ে চার বছরের কারাদণ্ড দেয়।

ব্রিজেসের আইন ফার্ম ফ্যারার অ্যান্ড কো জানায়, “রিফাতের বিরুদ্ধে মিডিয়ায় আনা অভিযোগের বিপরীতে আমাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য ছিল।” তবে তারা গোপনীয়তার কারণে এই তথ্য প্রকাশ করেনি। ফার্মটি আরও বলে, “আজকের কঠোর নিয়ন্ত্রণ পরিবেশে এই সিদ্ধান্ত নেওয়া হতো কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।”

এই প্তিবেদনের সূত্র: The Guardian