যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের হোয়াটসঅ্যাপ বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় বলে নিশ্চিত করেছে ডাউনিং স্ট্রিট। বিষয়টি প্রকাশ পাওয়ার পর সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত নিয়োগসংক্রান্ত নথি নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচার ব্যবহার সরকারি নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং প্রয়োজনীয় সব তথ্য সংরক্ষণ করা হয়েছে। তবে বিরোধী কনজারভেটিভ পার্টি দাবি করেছে, এতে গুরুত্বপূর্ণ যোগাযোগের তথ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সম্প্রতি ম্যান্ডেলসনের নিয়োগসংক্রান্ত প্রায় ১,৫০০ পৃষ্ঠার নথি প্রকাশ করা হলেও স্টারমারের সরাসরি বার্তা খুব কম পাওয়া গেছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা ও তথ্য সংরক্ষণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।














