আর্সেনালের বিজয় উদযাপন উপলক্ষে উত্তর লন্ডনের রাস্তায় অনুষ্ঠিত বাস প্যারেডে প্রায় ৭৫ জনকে উঁচু স্থান থেকে উদ্ধার করা হয়েছে এবং ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক, মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা, যৌন নিপীড়ন ও জরুরি কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। একই সময়ে এলাকায় আরও কিছু সহিংসতা ও অননুমোদিত ইভেন্টের ঘটনাও ঘটে।
লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, সমাবেশ চলাকালে বিভিন্ন স্থানে মানুষ ছাদ ও উঁচু স্থানে উঠে পড়ায় উদ্ধার অভিযান চালাতে হয়েছে। এছাড়া একটি হোটেলে আগুন লাগার ঘটনাও ঘটে, যা আতশবাজির কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রায় লক্ষাধিক সমর্থক আর্সেনাল নারী ও পুরুষ দলের সাফল্য উদযাপন করতে রাস্তায় জড়ো হয়েছিলেন। কর্তৃপক্ষ নিরাপত্তা বজায় রাখতে অতিরিক্ত পুলিশি ক্ষমতা প্রয়োগ করেছে।















