বাংলাদেশের সমর্থকরা আজ কেন ইংল্যান্ডের পরাজয় চাচ্ছেন

345

খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ২ দুই নাম্বারে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান ৪-এ। এই ম্যাচটির দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশের কোটি সমর্থক। টাইগার সমর্থকরা নিশ্চিতভাবেই চাইবেন, ইংল্যান্ড যেন এই ম্যাচে হারে।

আজ বিশ্বকাপের ৩২তম ম্যাচ। লর্ডসে মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। সেমিফাইনালের টিকিট কাটার এই হাইভোল্টেজ ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংলিশ অধিনায়ক এউইন মরগান। ব্যাটিংয়ে পাওয়ার প্লের প্রথম ১৬ ওভারে কোন উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮৩ রান। খেলছেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ।

এতে করে সেমিতে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশের।

ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারেস্টো, জেমস ভিন্স, জো রুট, এউইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, জেসন বেহরেনডর্ফ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন।