লন্ডনে সাদিক খানের প্রকল্প ইউলেজ থেকে ১৮০ মিলিয়ন পাউন্ড আয়, বাড়ছে বিতর্ক

44

লন্ডনের আল্ট্রা লো এমিশন জোন (ইউলেজ) প্রকল্প থেকে ২০২৫ সালে প্রায় ১৮০ মিলিয়ন পাউন্ড আয় করেছে ট্রান্সপোর্ট ফর লন্ডন। তথ্য অধিকার আইনের আওতায় প্রকাশিত তথ্যে দেখা গেছে, এর মধ্যে ১২৩ মিলিয়ন পাউন্ড এসেছে দৈনিক চার্জ থেকে এবং ৫৭ মিলিয়ন পাউন্ড জরিমানা হিসেবে আদায় করা হয়েছে।

মেয়র Sadiq Khan-এর বিতর্কিত এই প্রকল্পের আওতায় নির্ধারিত নির্গমন মান পূরণ না করা যানবাহন চালকদের প্রতিদিন ১২.৫০ পাউন্ড পরিশোধ করতে হয়। নিয়ম ভঙ্গ করলে জরিমানা গুনতে হয় সর্বোচ্চ ১৮০ পাউন্ড পর্যন্ত।

বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যের সবচেয়ে বড় ও লাভজনক নিম্ন-নির্গমন প্রকল্পে পরিণত হয়েছে ইউলেজ। তবে সমালোচকরা বলছেন, এটি সাধারণ গাড়িচালকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।