ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২,৪১৭ জন। গতকাল শনিবার ছিলো ৩১,৩৪৮ জন, শুক্রবার ছিলো ৩৫,৬২৩ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৬ লাখ ৬৪ হাজার ২৩০ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯১৬ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৫৮ জনের । গতকাল শনিবার ছিলো ১২২ জন, শুক্রবার ছিলো ১৮০ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ১৬৮ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৮৭ লাখ ২২ হাজার ৪১৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ৪৭৩ জন।















