বার্মিংহামে পথচারী আহত ঘটনায় লন্ডনে একজন গ্রেপ্তার

77

লন্ডনে একজন ৪৪ বছর বয়সী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, বার্মিংহামে পতাকা অপসারণকে কেন্দ্র করে সংঘটিত এক ঘটনায় ভ্যানের ধাক্কায় ৩০ বছর বয়সী এক ব্যক্তি আহত হওয়ার পর।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বার্মিংহামের স্টার্চলি এলাকায় রাস্তার ল্যাম্প-পোস্ট থেকে পতাকা সরানোর পর এ ঘটনা ঘটে। এতে এক ব্যক্তি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন এবং তার পায়ে অস্ত্রোপচার করতে হয়।

পরবর্তীতে লন্ডনের ইউস্টন স্টেশনের কাছে ‘ইউনাইট দ্য কিংডম’ মিছিলের সমাবেশস্থল থেকে সন্দেহভাজনকে আটক করা হয়। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং পুলিশ সিসিটিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমের ফুটেজ বিশ্লেষণ করছে।