লন্ডনে ইহুদিবিদ্বেষী টিকটক ভিডিও ধারণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত অ্যাডাম বেদুই (২০) ও আবদেলকাদের আমির বুসলুব (২১)-এর বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষমূলক হয়রানির অভিযোগ আনা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উত্তর লন্ডনের স্ট্যামফোর্ড হিলে ইহুদি সম্প্রদায়ের সদস্যদের হয়রানি ও ভিডিও ধারণের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। পরে দুইজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।
পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে লন্ডনে ইহুদিবিদ্বেষী হামলা বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।















