নাইজেরিয়ায় সেনা অভিযানে ৫০ আ*ইএস জ*ঙ্গি নি*হত, বিপুল অস্ত্র উদ্ধার

95

নাইজেরিয়ায় ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (ISWAP)-এর জঙ্গিদের বিরুদ্ধে বড় অভিযান চালিয়ে অন্তত ৫০ সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী।

গভীর রাতে চালানো এ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছিল আটটি একে-৪৭ রাইফেল, রকেটচালিত গ্রেনেড লঞ্চার ও বিস্ফোরক সামগ্রী। সেনাবাহিনী জানায়, জঙ্গিরা অন্ধকারের আড়ালে হামলার চেষ্টা করলেও সেনাদের পাল্টা আক্রমণে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

অভিযানে দুই সেনা সদস্য নিহত হলেও আহতদের অবস্থা স্থিতিশীল রয়েছে। বহুদিন ধরে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে খ্রিস্টানদের ওপর হামলা চালিয়ে আসছে আইএস-ঘনিষ্ঠ এই গোষ্ঠী।